২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চরমপন্থি ক্যাডার খুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামে এক চরমপন্থি ক্যাডারকে জবাই করে হত্যা করা হয়েছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহত আসাদুল ওরফে আশা (৩৫) উপজেলার ভেড়াখালী গ্রামের সাদেক আলির ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 06:21 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঝিনাইদহ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামে এক চরমপন্থি ক্যাডারকে জবাই করে হত্যা করা হয়েছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহত আসাদুল ওরফে আশা (৩৫) উপজেলার ভেড়াখালী গ্রামের সাদেক আলির ছেলে। সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, আসাদুল চারদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার সকালে পুলিশ তার জবাই করা লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়। আসাদুল চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্র্টির (জনযুদ্ধ) ক্যাডার ছিলেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, গত ২ এপ্রিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা শহিদুল ইসলাম ওরফে হ্যাবা ঠাকুর খুন হন। আসাদুল ছিলেন হ্যাবা ঠাকুরের দেহরক্ষী। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ব্যাপারে হরিণাকুণ্ড থানায় মামলা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.