ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশনে শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান 'সিসিমপুর' দেখে শিশুদের অক্ষর জ্ঞান, গণিত ও আর্থ-সামাজিক বিষয়ে দক্ষতা উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে বলে দাবি করলেন এর সঙ্গে সংশ্লিষ্টরা।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি বুধবার সাভারে জনপ্রিয় শিশুতোষ টেলিভিশন অনুষ্ঠানটির প্রোডাকশন স্টুডিও দেখতে গেলে তাদের একথা বলা হয়।
যুক্তরাষ্ট্র সরকার অনুষ্ঠানটির নির্মাণে অর্থায়ন করছে।
বিশ্ববিখ্যাত টেলিভিশন অনুষ্ঠান 'সেসেমি স্ট্রিট' এর বাংলাদেশী সংস্করণ 'সিসিমপুর'। শিশুদের একাধারে শিক্ষা ও বিনোদন যোগানোর লক্ষ্যকে সামনে রেখেই তৈরি করা হয়েছিল 'সেসেমি স্ট্রিট'।
নিউইয়র্কভিত্তিক সেসেমি ওয়ার্কশপ ও বাংলাদেশের নয়নতারা কমিউনিকেশন যৌথভাবে অনুষ্ঠানটি নির্মাণ করে। বাংলাদেশ টেলিভিশনে এটির স
bdnews24