২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে রদবদল

বিদ্যুৎ সচিব নাসির উদ্দিন আহমেদসহ সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে রদবদল হয়েছে। এর মধ্যে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামালউদ্দিন আহম্মেদসহ তিনজন সচিব পর্যায়ের কর্মকর্তাকে বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সচিব নাসির উদ্দিন আহমেদসহ সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে রদবদল হয়েছে। এর মধ্যে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামালউদ্দিন আহম্মেদসহ তিনজন সচিব পর্যায়ের কর্মকর্তাকে বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এছাড়া বুধবার ৫ জন অতিরিক্ত সচিব ও একজন যুগ্মসচিব পদেও রদবদল করা হয়েছে। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ছাড়া ওএসডি হওয়া তিন সচিব হলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং প্রাইভেটাইজেশন বোর্ডের সদস্য আব্দুস সবুর। বিদ্যুৎ সচিব নাসিরউদ্দিন আহমেদকে পরিকল্পনা কমিশনের সদস্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদকে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য আব্দুর রাজ্জাককে ভূমি সংস্কার বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মৃদুলা ভট্টাচার্যকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য নিয়োগ করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) আফতাব হাসানকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি করা হয়েছে। লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস (অতিরিক্ত সচিব) জিশান আরা আরাফুন্নেছাকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য নিয়োগ করা হয়েছে। অন্যদিকে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মেজবাহ-উল আলমকে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব অপূর্ব কুমার বিশ্বাসকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সিলেটের বিভাগীয় কমিশনার ড. জাফর আহম্মেদ খানকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব মনসুর হোসেনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এএনএস/এসকে/২২০৮ঘ.