২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংসদের গাড়ি-জ্বালানি নিয়ে তারেকের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা'

সংসদের গাড়ি ও জ্বালানি ব্যবহার নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সংসদীয় উপ-কমিটির অভিযোগকে 'অসত্য' দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 08:50 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের গাড়ি ও জ্বালানি ব্যবহার নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সংসদীয় উপ-কমিটির অভিযোগকে 'অসত্য' দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক। বুধবার দুপুরে সংসদ ভবনে বিরোধী দলের উপনেতার সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ প্রতিবাদ জানান। সেইসঙ্গে এধরনের অভিযোগ আনার জন্য উপ-কমিটির আহবায়ক সাংসদ শাহজাহান খানকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার অনুরোধ জানান জয়নাল আবদিন ফারুক। গত ২৪ মে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে গঠিত সংসদীয় তদন্ত কমিটির উপ-কমিটির আহবায়ক শাহজাহান খান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে সংসদের গাড়ি ও জ্বালানি ব্যবহারের অভিযোগ করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ খবর প্রকাশিত হয়। সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের প্রধান হুইপ বলেন, ''আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ