২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীর জামিন

শ্রমিক লীগের মিছিলে হামলার মামলায় বুধবার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে জামিন দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ ৫০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন। গত ২ মে লালবাগের জনৈক মো. আকবর হোসেন খান শ্রমিক লীগের পহেলা মে-র মিছিলে হামলার অভিযোগ তুলে আমিনীসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই/আড়াইশ' মানুষকে আসামি করে মামলা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 07:42 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক লীগের মিছিলে হামলার মামলায় বুধবার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে জামিন দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ ৫০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন। গত ২ মে লালবাগের জনৈক মো. আকবর হোসেন খান শ্রমিক লীগের পহেলা মে-র মিছিলে হামলার অভিযোগ তুলে আমিনীসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই/আড়াইশ' মানুষকে আসামি করে মামলা করেন। মামলায় মিছিলে হামলার নির্দেশ দানকারী হিসাবে উল্লেখ করা হয় আমিনীকে। গত ১৭ মে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৩৪৭ ঘ.