২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নানা-নাতীর মৃত্যু

সাতক্ষীরা শহরের কদমতলা এলাকায় ট্রাক চাপায় মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা হলেন- সদর উপজেলার বাবুলিয়া গ্রামের আকরাম আলী সরদার (৬২) ও তার নাতী আশাশুনি উপজেলার আসাদ গাজীর ছেলে আতিক হাসান টিটু (৯)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 06:18 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

সাতক্ষীরা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা শহরের কদমতলা এলাকায় ট্রাক চাপায় মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা হলেন- সদর উপজেলার বাবুলিয়া গ্রামের আকরাম আলী সরদার (৬২) ও তার নাতী আশাশুনি উপজেলার আসাদ গাজীর ছেলে আতিক হাসান টিটু (৯)। সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ কবির জানান, আকরাম সরদার নাতী টিটুসহ মোটরসাইকেলে শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-বাবুলিয়া সড়কের কদমতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.