চাঁপাইনবাবগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মঙ্গলবার ভোররাতে দেওয়ালচাপায় এক দম্পতি নিহত হয়েছে।
সকালে লাশ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা গোলাম সারওয়ার।
নিহতরা হলেন, ফজলুর রহমান (৫১) ও মর্জিনা বেগম (৪০)।
ঘূর্ণিঝড় আয়লার কারণে সোমবার চাঁপাইনবাবগঞ্জেও ব্যাপক বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যায়। এ কারণেই তাদের ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে বলে স্থানীয়রা জানায়।
ওসি সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রবল বর্ষণে মাটির দেওয়াল চাপা পড়ে সাড়ে ৩টার দিকে নাচোলের মুসলিমপুর গ্রামে ফজলুর ও মর্জিনা ঘটনাস্থলেই মারা যান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৮ ঘ.
bdnews24