বাগেরহাট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ের পর মঙ্গলবার সকাল থেকে মংলা সমুদ্র বন্দর পুনরায় চালু হয়েছে।
সকাল ৬টা থেকে জাহাজে পণ্য উঠানামার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার কমান্ডার মো. এনামুল হক।
ঘূর্ণিঝড় আয়লার কারণে সোমবার সকালে বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৮ ঘ.
bdnews24