ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় থেকে দুই মাসের মধ্যে পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ওই ঘটনা তদন্ত বিষয়ক কার্যক্রমের সমন্বয়ক বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
সোমবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
ফারুক খান বলেন, ''বিডিআর বিদ্রোহের ঘটনায় সিআইডির তদন্ত চলছে। ইতিমধ্যে অনেক আলামতও পাওয়া গেছে। আশা করছি আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে বিডিআর বিদ্রোহের ঘটনার চার্জশিট দেওয়া হবে।''
মন্ত্রী বিদ্রোহের ঘটনায় দোষীদের সনাক্ত করে শাস্তি দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ''সরকার নিরপেক্ষ তদন্ত চায়। দ্রুত চার্জশিট চায়, অপরাধীদের বিচার চায়।''
স
bdnews24