২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারে পাকিস্তানের প্রতি আহ্বান দীপু মনির

আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। সিরিয়ার দামেস্কে এক বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নওয়াবজাদা মালিক আহমেদ খানের প্রতি তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 07:25 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। সিরিয়ার দামেস্কে এক বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নওয়াবজাদা মালিক আহমেদ খানের প্রতি তিনি এ আহ্বান জানান। ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৩৬ তম সম্মেলন উপলক্ষে বর্তমানে দীপু মনি দামেস্কে রয়েছেন। রোববার সিরিয়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দীপু মনি বলেছেন- আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য আইনে বাংলাদেশ সরকার ৭১'র যুদ্ধাপরাধীদের বিচার করবে। এর আগে গত ১২ মে দীপু মনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার জন্য দেশটির প্রতি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানান। ওইদিন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাশার খান বাবর তার সঙ্গে দেখা করতে এলে মন্ত্রী এ আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশের জনগণের প্রতি যুদ্ধাপরাধের বিচারে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে দীপু মনি বলেছেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য আইনের মানদণ্ডেই যুদ্ধাপরাধের বিচার করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গেই এই বিচার হবে। পাকিস্তানের যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি তাদের ওপরই নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি। দীর্ঘ ৩৮ বছরেও পাকিস্তান সেকালের পূর্ব পাকিস্তানে (যা আজকের বাংলাদেশ) ৩০ লাখ মানুষ হত্যার বিষয়টি এখনো স্বীকার করেনি। কোনো গণতান্ত্রিক সরকারের দীর্ঘ নীরবতার পর মাত্র ২০০২ সালে দেশটির সেনাশাসক সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বাংলাদেশ সফরে 'ওই ঘটনার' জন্য সাধারণভাবে দুঃখ প্রকাশ করেছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দীপু মনি পাক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে সোয়াত অঞ্চলের সা