২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে পালিত হবে

এখন থেকে ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে পালিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির উপস্থিতিতে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে পালিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির উপস্থিতিতে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটি উদযাপনের জন্য ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মীজানুর রহমানকে আহবায়ক করে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। রেজিস্ট্রার কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। কমিটি দিবসটি পালনের জন্যে বিস্তারিত কর্মসূচী প্রণয়ন করবে। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস হিসাবে ধরা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩২৫ঘ.