২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির 'গরীব ভোজন' কর্মসূচি

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি রাজধানীতে তিনদিনের 'গরীব ভোজন' কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি। রোববার বিকালে দলের মহানগর ও অঙ্গসংগঠনের নেতাদের এক যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি রাজধানীতে তিনদিনের 'গরীব ভোজন' কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি। রোববার বিকালে দলের মহানগর ও অঙ্গসংগঠনের নেতাদের এক যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়। জিয়ার মৃত্যু দিবস ৩০ মে থেকে তিনদিনের এই কর্মসূচি রাজধানীর সব কয়টি থানায় অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এতে অংশ নিয়ে গরীবদের মধ্যে খাবার বিতরণ করবেন। নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে এ যৌথ সভাটি হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকায় জিয়ার মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সমন্বয়কারী ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সভায় তিনদিনের কর্মসূচি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মোশাররফ নেতাদের প্রতি অনুরোধ রাখেন। বিএনপির মহানগর নেতাদের মধ্যে দ্বন্দ্বের কারণে স