আইসিডি পরিচালনায় পুনঃদরপত্র আহ্বানের সিদ্ধান্ত
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রোববার চট্টগ্রাম ও ঢাকার অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) পরিচালনায় ইতোপূর্বে আহ্বান করা দরপত্র বাতিল করে আবার দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রোববার চট্টগ্রাম ও ঢাকার অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) পরিচালনায় ইতোপূর্বে আহ্বান করা দরপত্র বাতিল করে আবার দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে।
এই দুটি কন্টেইনার টার্মিনাল পরিচালনায় মাত্র দুটি করে প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছিল। তার মধ্যে একটি করে দরপত্র গ্রহণযোগ্য হয়।
গ্রহণযোগ্য দরপত্রে প্রাক্কলিত ব্যয়ের ১২ শতাংশের বেশি মূল্য ধরায় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির রোববারের সভায় দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহবানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কমিটির সদস্য মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নৌ পরিবহন মন্ত্রী আফছারুল আমীন, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী দিলীপ বড়
