২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৩ শতাংশ ধান উঠতেই লক্ষ্যমাত্রার কাছাকাছি বোরো উৎপাদন

বোরোর বাম্পার ফলনের অপেক্ষায় সরকার। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হলেও এর চেয়ে প্রায় ১৫ লাখ মেট্রিক টন বেশি উৎপাদনের আশা করছে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। ধানকাটা শুরু হওয়ার পর ইতোমধ্যে উঠে আসা ৮৩ শতাংশ ফলনের মধ্যেই আনুপাতিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে দাবি করছে অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বোরোর বাম্পার ফলনের অপেক্ষায় সরকার। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হলেও এর চেয়ে প্রায় ১৫ লাখ মেট্রিক টন বেশি উৎপাদনের আশা করছে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। ধানকাটা শুরু হওয়ার পর ইতোমধ্যে উঠে আসা ৮৩ শতাংশ ফলনের মধ্যেই আনুপাতিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে দাবি করছে অধিদপ্তর। রোববার কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সমপ্রসারণ) মোহাম্মদ সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার বোরো মৌসুমে প্রায় ৪৯ লাখ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়- ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন। কৃষি স