ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর তীর বেদখল এবং সব ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহম্মদের হাইকোর্ট বেঞ্চ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন 'হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ' এর দায়ের করা একটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়
পাশাপাশি নদীগুলোকে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কেন নির্দেশ দেওয়া হবে না এবং নদী তীরের অবৈধ স্থায়ী-অস্থায়ী স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না
bdnews24