২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিকারকদের ব্যাংক ঋণের সুদে ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা সরকারের

বিশ্ব অর্থনীতির চলমান মন্দায় ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের ব্যাংক ঋণের সুদে ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দায় ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের ব্যাংক ঋণের সুদে ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। রোববার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সরকারের এ চিন্তা ভাবনার কথা জানিয়েছেন বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক ও বিকেএমইএ সভাপতি ফজলুল হক বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। মাজহারুল হক বলেন, গত ১৯ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ ১৩ শতাংশ নির্ধারণ করে দিয়েছে। বৈঠকে এই ১৩ শতাংশ ব্যাংক ঋণের সুদের হারের বিপরীতে ২-৩ শতাংশ ভর্তুকি দেওয়া যায় কিনা সে বিষয়টি আলোচনা হয়েছে। অর্থাৎ, ব্যাংকগুলো রপ্তানিকারকদের ১৩ শতাংশ সুদে যে ঋণ দেবে সরকার তার উপর ২-৩ শতাংশ ভর্তুকি দেবে। বিশ্বমন্দার ক্ষতি কাটিয়ে উঠতে সরকার এই ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা করছে বলে তিনি জানান। বিকেএমইএ সভাপতি ফজলুল হক জানান, বিশ্বমন্দা মোকাবেলায় আমরা সরকারের কাছে ব্যাংক ঋণে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছি। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। ভারতে এ ধরনের ঋণের ক্ষেত্রে সরকার ৪-৫ শতাংশ ভর্তুকি দিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৫৩০ ঘ.