২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 07:29 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

পটুয়াখালী, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ। পটুয়াখালী উপকূলে শনিবার মধ্যরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর হয়ে উঠছে উত্তাল। পটুয়াখালী নৌবন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল ৮টা থেকে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। কুয়াকাটা থেকে মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাগর উত্তাল হয়ে উঠছে। প্রবল ঢেউয়ে টিকতে না পেরে জেলেরা তীরে ফিরে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৩৩৭ ঘ.