২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে এক জেএমবি সদস্য গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বিলবালিয়া গ্রাম থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মুখলেছুর রহমান মুকুল (২৮) ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে। শুক্রবার গভীর রাতে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

জামালপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বিলবালিয়া গ্রাম থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মুখলেছুর রহমান মুকুল (২৮) ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে। শুক্রবার গভীর রাতে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেএমবি সদস্য মুখলেছকে গ্রেপ্তারের পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" তিনি জানান, মুখলেছের বিরুদ্ধে ঢাকার নীলক্ষেত থানায় বিস্ফোরক আইনে মামলা (নম্বর-১১, তারিখ ১২/০৪/'০৯) রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/২০০৫ ঘ.