ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডকে আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শুক্রবার এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার দীপু মনির সঙ্গে টেলিফোনে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী মিলিব্যান্ডের কথা হয়েছে। এসময় তিনি ব্রিটিশ মন্ত্রীকে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিতের আশ্বাস দেন। দীপু মনি বর্তমানে ব্যক্তিগত সফরে লন্ডনে রয়েছেন।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেকজান্ডার।
এ সময় পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাজ্যের রেস্তোরা শিল্পে নিয়োজিত প্রবাসী বাংলাদেশীদের সমস্যা সমাধানে মিলিব্যান্ডের সহায়তা চান। ব্রিটিশ কর্তৃপক্ষের অধিকতর কঠোর পয়েন্টভিত্তিক অভিবাসন নীতিমালার বিরুপ প্রভাব পড়ছে এই শিল্পে, যা ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির অর্থনৈতিক মেরুদণ্ড।
মিলিব্যান্ড এ বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে তাকে জানান।
স
bdnews24