২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মাসের জন্য সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ

আগামী ৬ মাসের জন্য সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ১৯ মে এ সংক্রান্ত এক এসআরও জারি করা হয় যা বৃহস্পতিবার থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী ৬ মাসের জন্য সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ১৯ মে এ সংক্রান্ত এক এসআরও জারি করা হয় যা বৃহস্পতিবার থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হলো। সরকার এ নিষেধাজ্ঞা জারির আগে সাম্প্রতিক সময়ে আরও দুই বার ৬ মাস করে মোট এক বছর চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সর্বশেষ নিষেধাজ্ঞার মেয়াদ গত ৬ মে শেষ হয়। অভ্যন্তরীণ বাজারে চালের সরবারহ বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণের জন্য এ আদেশ জারি করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২২০ঘ.