ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও তিন বিডিআর সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তারা এ জবানবন্দি দেন। এরা হলেন হাবিলদার আনিসুজ্জামান, নায়েক আলী হোসেন ও সিপাহী আব্দুল মুহিত।
এ নিয়ে এ মামলায় মোট ১০২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
অন্যদিকে এদিন ১৫ বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে মহানগর হাকিম মমিনুল হাসান।
এছাড়া আরও ৩৭ বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত।
এ মামলায় এখন পর্যন্ত মোট চৌদ্দশ এক জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২০৫২ঘ.
bdnews24