২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে একাধিক পানশালায় অভিযান, আটক শতাধিক

রাজধানীর রমনা এলাকার বেশ কয়েকটি পানশালায় (বার) বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ শতাধিক অনুমোদনবিহীন (পারমিট) মদ্যপায়ীকে আটক করেছে। পুলিশের রমনা অঞ্চলের উপ-কমিশনার আতিকুর রহমান রাত পৌনে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯ টা থেকে রমনা এলাকার সাকুরা, গোল্ডেন ড্রাগন, গ্যালাক্সি ও পিয়াসি বারে অভিযান চালানো হয়। এসময় পারমিট ছাড়া মদ্যপানরতদের গ্রেপ্তার করা হয়। এছাড়া আটক করা হয় নিষিদ্ধ বিদেশী মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 06:26 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর রমনা এলাকার বেশ কয়েকটি পানশালায় (বার) বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ শতাধিক অনুমোদনবিহীন (পারমিট) মদ্যপায়ীকে আটক করেছে। পুলিশের রমনা অঞ্চলের উপ-কমিশনার আতিকুর রহমান রাত পৌনে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯ টা থেকে রমনা এলাকার সাকুরা, গোল্ডেন ড্রাগন, গ্যালাক্সি ও পিয়াসি বারে অভিযান চালানো হয়। এসময় পারমিট ছাড়া মদ্যপানরতদের গ্রেপ্তার করা হয়। এছাড়া আটক করা হয় নিষিদ্ধ বিদেশী মদ। আটকদের সংখ্যা এবং নিষিদ্ধ মদ উদ্ধার সম্পর্কে তিনি বলেন, "গ্রেপ্তারের সংখ্যা বা নিষিদ্ধ বিদেশী মদ উদ্ধারের পরিমাণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না। অভিযান চলছে। তবে বলতে পারেন শতাধিক মদ্যপায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/টিআর/০০২৩ ঘ.