২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শামসুর রহমান স্বপনকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার ভোর থেকে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

পাবনা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শামসুর রহমান স্বপনকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার ভোর থেকে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে বুধবার পাবনা থেকে কোনো বাস বা ট্রাক ছাড়েনি এবং বাইরের কোনো পরিবহনও শহরে ঢুকতে দেয়নি শ্রমিকরা। মঙ্গলবার রাতে শহরের গোবিন্দা মহল্লার বাসা থেকে র‌্যাব স্বপনকে গ্রেপ্তার করে। এরপরই শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে তার মুক্তির দাবি জানায় এবং ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, বিআরটিএ'র মিথ্যা অভিযোগে পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান স্বপনকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। তিনি বলেন, "স্বপনকে মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।" সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি বলেন, বিআরটিএ অফিসের কাগজপত্র ও স্বাক্ষর জাল করার অভিযোগে ওই অফিসের সহকারী পরিচালক ওয়াহিদুজ্জামান খান মঙ্গলবার রাতে থানায় একটি মামলা করেন। এ মামলায় র‌্যাব তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০৫ ঘ.