কিশোরগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে কিশোরগঞ্জে তিন 'রাজাকারের' বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
আসামিরা হলেন- কটিয়াদি উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুল আওয়াল, আব্দুল আহাদ ও আব্দুল হক।
বুধবার বিচার বিভাগীয় হাকিম আবু তাহের সাঈদের আদালতে মামলাটি দায়ের করেন একই গ্রামের সুলতান উদ্দিন।
বিচারক মামলাটি আমালে নিয়ে এফআইআর হিসেবে গণ্য করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কটিয়াদি থানাকে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ১৯৭১ সালের ১০ নভেম্বর বাদীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে তারা বাদীর দুই চাচা মনজিল মিয়া ও রুস্তম আলীকে গুলি করে হত্যা করে।
এ সময় রুস্তম আলীর শিশুকন্যা হাওয়া বেগম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24