২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দাবিতে রাজশাহীতে বিএনপির মানববন্ধন

রাজধানীর বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। সকালে রাজশাহী কোর্ট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবি সমিতি, রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

রাজশাহী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। সকালে রাজশাহী কোর্ট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবি সমিতি, রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেন রাজশাহীর সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, বিএনপি নেতা শফিকুল হক মিলন, আলাউদ্দিন আহমেদসহ জাতীয়তাবাদী আইনজীবি সমিতির নেতারা। কর্মসূচি চলাচালে বিএনপি নেতারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে হয়রানিমূলকভাবে বিএনপি নেতাদের জড়ানোর অপচেষ্টা চলছে। তারা দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি নিয়ে রাজনীতি জনগণ মেনে নেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.