রাজশাহী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পরিবহন গ্র"পের ডাকা ধর্মঘট মঙ্গলবার রাতে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। রাতেই এ সিদ্ধান্ত কার্যকর হয়। (আরও তথ্যসহ-২)
সন্ধ্যায় এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান গ্র"পের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার। সন্ধ্যায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত সভা চলে।
তিনি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার করাসহ তাদের অন্যান্য দাবি মেনে নেওয়ার ব্যাপারে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট এক সপ্তাহ স্থাগিত করা হয়।
এর আগে দুপুরে রাজশাহী পরিবহন গ্র"প নেতা এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। ওই সভায় প্রশাসনের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়। ধর্মঘটীদের দাবি বাস্তবায়ন করার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়।
দুর্ঘটনা কবলিত একটি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনার সুষ্ঠু বিচার এবং গাড়ি পোড়ানোর মামলায় আসামিদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার দাবিতে সোমবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাকা দেয় রাজশাহী সড়ক পরিবহন গ্র"প।
ধর্মঘটের কারণে সকাল থেকে রাজশাহীতে বাস, ট্রাক, টেম্পু এবং ভাড়ায় চালিত মাইক্রোবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
দাবি আদায়ে পরিবহন শ্রমিকরা সকালে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড, পালাইমারি মোড়, বিনোদপুরসহ বিভিন্ন স্থানে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করে।
সমস্যা সমাধানে মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে ধর্মঘট আহ্বানকারী নেতা এবং প্রশাসনের একটি সমঝোতা বৈঠক হয়। বৈঠকে পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় ডিআইজি মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মুজিবুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন গ্র"পের সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব, ট্রাক মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়ন নেতা সিরাজ, মিশুক মালিক সমিতির আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে ডিআইজি মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, বিআরটিসি বাসস্ট্যান্ড স্থানান্তরের বিষয়টি মেয়র, সাংসদসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবহন নেতাদের আগের দাবিতে বিআরটিসি বাসস্ট্যান্ড স্থানান্তরের বিষয়টি ছিল না বলেও জানান তিনি।
রাজশাহী সড়ক পরিবহণ গ্র"পের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার জানান, পুড়িয়ে দেওয়া বাসের ক্ষতিপূরণ, জড়িতদের শাস্তি এবং বিআরটিসি বাসস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের দাবি করা হয়েছে।
পরিবহন ধর্মঘটে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
১২ মে রাজশাহীর পবায় বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দেয়। ওই বাসের মালিক এলাহী বক্স মণ্ডল বাদী হয়ে ১৩ জনকে আসামি করে পবা থানায় একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এজে/জিএনএ/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24