২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ৭টি হরিণ উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের উপকূলীয় বনাঞ্চল থেকে ৭টি হরিণ উদ্ধার করেছে পুলিশ। হরিণগুলো জীবিত এবং পা বাঁধা অবস্থায় ছিল। সোমবার দুপুরে ওই ইউনিয়নের জ্ঞানপাড়া খালের তীরে এ অভিযান চালানো হয়। পাথরঘাটা থানার উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ হরিণগুলো উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 06:31 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

বরগুনা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের উপকূলীয় বনাঞ্চল থেকে ৭টি হরিণ উদ্ধার করেছে পুলিশ। হরিণগুলো জীবিত এবং পা বাঁধা অবস্থায় ছিল। সোমবার দুপুরে ওই ইউনিয়নের জ্ঞানপাড়া খালের তীরে এ অভিযান চালানো হয়। পাথরঘাটা থানার উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ হরিণগুলো উদ্ধার করে। চরদুয়ানীর একটি শিকারি গোষ্ঠী হরিণগুলো ফাঁদ পেতে ধরে বিক্রির জন্য বেঁধে রেখেছিল বলে পুলিশ ধারণা করছে। এদিকে রোববার রাতে বলেশ্বর নদী থেকে ৬ জলদস্যুকে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলতান আহম্মেদ। তিনি বলেন, রোববার সন্ধ্যায় চরদুয়ানীর কালিয়ার খালে মো. আলী নামের এক জেলেকে কুপিয়ে আহত করে তার কাছ থেকে মাছ, জাল ও টাকাসহ পালানোর সময় মঠবাড়িয়া পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- পিরোজপুরের চরখালী গ্রামের আমজাদ হোসেন (৩২), তগরা গ্রামের আবদুল মোতালেব (৬০), জামাল হোসেন (১৮), রিপন (১৯), গোলাম মোস্তফা (৩৮) এবং বাগেরহাটের চর হোগলাবুনিয়া গ্রামের মফিদুল হাওলাদার (৩০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.