২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভ্রান্তি সৃষ্টিকারীদের ওপর নজর রাখা হচ্ছে: সৈয়দ আশরাফ

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে 'বিভ্রান্তি সৃষ্টিকারীদের' সরকার চিহ্নিত করেছে এবং তাদের ওপর নজর রাখছে। বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। বিডিআর বিদ্রোহের ঘটনা সম্পর্কে সেনা কর্তৃপক্ষের দেওয়া তদন্ত প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে তিনি বলেন, "মন্ত্রিসভার বৈঠকে আমরা এর প্রতিবাদ করেছি। এর সঙ্গে জড়িতদের ওপর নজর রাখা হচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে 'বিভ্রান্তি সৃষ্টিকারীদের' সরকার চিহ্নিত করেছে এবং তাদের ওপর নজর রাখছে। বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। বিডিআর বিদ্রোহের ঘটনা সম্পর্কে সেনা কর্তৃপক্ষের দেওয়া তদন্ত প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে তিনি বলেন, "মন্ত্রিসভার বৈঠকে আমরা এর প্রতিবাদ করেছি। এর সঙ্গে জড়িতদের ওপর নজর রাখা হচ্ছে।" তবে জড়িতদের নাম প্রকাশ করা হবে না বলে তিনি জানান। সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন এখনো সরকারের কাছে জমা দেওয়া হয়নি বলে জানান সৈয়দ আশরাফ। এর আগে মন্ত্রিপরিষদের বৈঠক থেকে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "শিগগিরই তদন্ত প্রতিবেদন হাতে আসবে। তখন সবাইকে তা জানানো হবে।" স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ জানান, সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন প্রস্তুত। এখন তা টাইপ করার কাজ চলছে। আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম রোববার সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে পত্রিকায় প্রকাশিত বিডিআর বিদ্রোহের কিছু বিবরণের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি সেদিন অভিযোগ করেন, বিডিআর ঘটনা নিয়ে টেলিভিশনে টক শো'র নামে সরকারের ভাবমূর্তি ক্ষুণ