২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে: অর্থমন্ত্রী

আগামী বাজেটে নতুন যুক্ত হতে যাওয়া সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) পরিচালনার জন্য আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, পিপিপি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে এবং এ সংস্থার প্রধানও নিয়োগ দেওয়া হবে বেসরকারি খাতের কাউকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বাজেটে নতুন যুক্ত হতে যাওয়া সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) পরিচালনার জন্য আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, পিপিপি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে এবং এ সংস্থার প্রধানও নিয়োগ দেওয়া হবে বেসরকারি খাতের কাউকে। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে পিপিপি বাজেট বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী জানান, কিছু প্রকল্পের পুরোটাই বেসরকারি অর্থায়নে সম্পন্ন হবে। মুহিত বলেন, পিপিপি বাজেট নতুন হলেও পিপিপি নতুন কিছু নয়। ১০ থেকে ১২ বছর ধরেই এটি আছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), স্থলবন্দর, জ্বালানি ও যোগাযোগ খাতে পিপিপির মাধ্যমে প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারি বিশ্ববিদ্যালয়ে আবাসিক সঙ্কট প্রকট। এসব বিশ্ববিদ্যালয়ের হল তৈরিতে বেসরকারি খাতকে আহবান জানানো হবে। উত্তরবঙ্গে পিপিপির মাধ্যমে বারডেম হাস