২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলামটরে বিপুল পরিমাণ দেশি-বিদেশী মুদ্রা আটক

রাজধানীর বাংলামটরে পুলিশ চেকপোস্টে একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশী মুদ্রা আটক করা হয়েছে। উদ্ধার করা অর্থের পরিমাণ এক কোটি ৬৪ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 06:30 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাংলামটরে পুলিশ চেকপোস্টে একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশী মুদ্রা আটক করা হয়েছে। উদ্ধার করা অর্থের পরিমাণ এক কোটি ৬৪ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। পাচারের উদ্দেশ্যে হুন্ডির ওই অর্থ বহন করা হচ্ছিলো বলে পুলিশ ধারণা করছে। রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত নয়টার দিকে বাংলামটরের সোনারতরী টাওয়ারের সামনে পুলিশ চেকপোস্টে একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়িকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু চালক তা অগ্রাহ্য করে চলে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে পুলিশ কিছুটা দূরেই গাড়িটিকে (ঢাকা মেট্টো ক ১৪-০৫৪৩) ধরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে গাড়িতে চারটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগে বাংলাদেশী টাকা, সৌদি রিয়াল ও সংযুক্ত আরব আমিরাতের দিনার ছিলো। সব মিলিয়ে এর পরিমাণ এক কোটি ৬৪ লাখ ৫৭ হাজার ৩১৪ টাকা। আটক গাড়ির চালক মিন্টু জিজ্ঞাসাবাদে জানায়, এ অর্থের মালিক মোতালেব প্লাজার জামাল নামের এক ব্যবসায়ী। ঘটনার সময় গাড়িতে থাকলেও পুলিশ পৌঁছার আগেই তিনি পালিয়ে যান। ওই ব্যবসায়ীকে আটকের চেষ্টা চলছে বলে রেজাউল করিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/০১৫৮ঘ.