২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির মামলা

অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র আবু তাহের মিয়ার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত জেলার সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

কিশোরগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র আবু তাহের মিয়ার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত জেলার সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি করেন। মেয়রের বিরুদ্ধে বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, মামলার এজাহারে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে মেয়র আবু তাহের মিয়া গত বছরের ২১ ডিসেম্বর তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করেন। পরে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওযা গেছে মেয়র ৬২ লাখ ৮০ হাজার টাকার সম্পদের তথ্য ও তার উৎস গোপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.