২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় একরাতে ১১ বাড়িতে ডাকাতি

সাতক্ষীরা সদর উপজেলার কানারডাঙ্গা গ্রামে শনিবার রাতে ১১টি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

সাতক্ষীরা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সদর উপজেলার কানারডাঙ্গা গ্রামে শনিবার রাতে ১১টি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবীর। তিনি জানান, খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই ফিরোজ জানান, ১৫/১৬ জনের একটি ডাকাত দল শনিবার রাতে কানারডাঙ্গা গ্রামের অনঙ্গ সরকারের বাড়িতে হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পরে তারা আশপাশের আরও ১০টি বাড়িতে ডাকাতি করে। তিনি জানান, অনঙ্গ সরকার থানায় একটি ডাকাতি মামলা করেছেন। পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে এসআই ফিরোজ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.