২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনে সাতটি মনোনয়নপত্র জমা

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন রোববার ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র বাছাই হবে ২০ মে এবং প্রত্যাহারের শেষদিন ২৭ মে। ১৫ জুন ভোট গ্রহণ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

সুনামগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন রোববার ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র বাছাই হবে ২০ মে এবং প্রত্যাহারের শেষদিন ২৭ মে। ১৫ জুন ভোট গ্রহণ হবে। গত ১৭ এপ্রিল জাতীয় পার্টির সাংসদ মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়। জেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি দলীয় সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, আ. লীগের মতিউর রহমান, জাতীয় পার্টির আব্দুল মজিদ, ন্যাশনাল পিপলস্ পার্টির কৃষক মো. ছাদেক, স্বতন্ত্র দেওয়ান সামছুল আবেদীন, আব্দুল আলীম নিজামী ও মোবারক হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৯ ঘ.