২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি'র বোমা বিশেষজ্ঞ ৭ দিনের রিমান্ডে

জামা'আতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)-এর বোমা বিশেষজ্ঞ মিজানকে ৭ দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। প্রসিকিউশন পুলিশের সহকারী কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর থানার উপ পরিদর্শক এজাজুল ইনসলাম মিজানকে শনিবার মুখ্য মহানগর হাকিম সৈয়দা মিনহাজুম মুনিরার এজলাসে হাজির করে ১০ দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 11:17 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামা'আতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)-এর বোমা বিশেষজ্ঞ মিজানকে ৭ দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। প্রসিকিউশন পুলিশের সহকারী কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর থানার উপ পরিদর্শক এজাজুল ইনসলাম মিজানকে শনিবার মুখ্য মহানগর হাকিম সৈয়দা মিনহাজুম মুনিরার এজলাসে হাজির করে ১০ দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চান। আদালত সাত দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জেএমবি-এর বোমা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মিজানকে শেওড়াপাড়ার পীরেরবাগের একটি বাসা থেকে আটক করে র‌্যাব। মিজানের স্বীকারোক্তি অনুযায়ী, রাত সাড়ে ১০ টার দিকে তার বাসায় অভিযান শুরু করে র‌্যাব। এসময় মিজানের স্ত্রী লতা একটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং প্রায় পৌনে ৪ ঘণ্টা দরজা বন্ধ করে রাখে। পরে র‌্যাব সদস্যরা তাকে বুঝিয়ে-সুঝিয়ে বাসার বাইরে বের করে আনতে সক্ষম হয়। বাসা থেকে দু'টি গ্রেনেড, একটি অবিস্ফোরিত বোমা ও ২টি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। লতার ঘটানো বোমা বিস্ফোরণে তার ডান হাতের কব্জি উড়ে যায়। রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয় তার ২ শিশু সন্তানকেও। তাদের একজনের বয়স ২ মাস। অন্যটির ২ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/টিআর/১৯২০ ঘ.