২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা ছাড়া ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ করবে না: পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা ছাড়া ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ করবে না বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তিনি বলেন, "এ বিষয়ে আমরা নিশ্চিত। সেখানে বাঁধ নির্মাণের যে কথা শোনা যাচ্ছে তা মোটেও সত্য নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

চাঁদপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা ছাড়া ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ করবে না বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তিনি বলেন, "এ বিষয়ে আমরা নিশ্চিত। সেখানে বাঁধ নির্মাণের যে কথা শোনা যাচ্ছে তা মোটেও সত্য নয়।" শুক্রবার দুপুরে চাঁদপুরে সেচ প্রকল্পের বেড়িবাঁধ এলাকায় নদীভাঙন রোধ চলমান কাজ পরিদর্শনের সময় পানিসম্পদ মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, টিপাইমুখ বাঁধ নির্মাণ বিষয়ে ইতোমধ্যে ভারত বৈঠক করার প্রস্তাব দিয়েছে। বৈঠকে দেশের স্বার্থ প্রাধান্য দিয়েই এ বিষয়ে আলোচনা হবে। মন্ত্রী জানান, চাঁদপুরে নদীভাঙন রোধে প্রাথমিক ও স্থায়ী এ দু'ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বিগত চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে তিনি বলেন, "এর আগে আওয়ামী লীগের শাসনামলে নদীভাঙন রোধে যেভাবে কাজ হয়েছে সেভাবে গত সাত বছর কাজ হলে নদীভাঙন পরিস্থিতি এত খারাপ হত না।" মন্ত্রী চাঁদপুর সদর ও হাইমচরের বিভিন্ন এলাকায় নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানন। তার সঙ্গে ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক নূরুন্নবী, চাঁদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৫ ঘ.