২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে রাজধানীর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান

ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে রাজধানীর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের অভিযানের কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে রাজধানীর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ। (আরো তথ্যসহ) বৃহস্পতিবার রাজধানীর আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের অভিযানের কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। দৃশ্যত গত কয়েকদিনে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে পুলিশসহ বিভিন্ন মহলের উদ্বেগের প্রেক্ষাপটে এ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত দু'ঘণ্টার বৈঠকে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদসহ বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজধানীকে 'জিরো টলারেন্স' এর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে সমন্বিত অভিযান চলবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ্য করা হবে না। সন্ত্রাসী যে দলের, শ্রেণী-পেশার হোক না কেন রেহাই দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ প্রধান নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স