ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম, ফেনী, যশোর, কুষ্টিয়া, খুলনা, খাগড়াছড়ি ও সাতক্ষীরা থেকে বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে আরও ৪৪৩ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্রোহের ঘটনায় করা মামলায় এদের গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে চট্টগ্রাম থেকে ৮১, ফেনী থেকে ৬৪, যশোর থেকে ৪৩, কুষ্টিয়া থেকে ৪২, খুলনা থেকে ৪৯, খাগড়াছড়ি থেকে ১০২ এবং সাতক্ষীরা থেকে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে বৃহত্তর রংপুর, দিনাজপুর, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন সেক্টর ও ব্যাটেলিয়ন থেকে প্রায় সাড়ে চারশ' বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিডিআর জওয়ানদের বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পরদিন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
চট্টগ্রাম: জেলার সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টার থেকে বৃহস্পতিবার সকালে ৮১ বিডিআর সদস্যকে আটক করেছে পুলিশ।
পিলখানায় বিডিআর বিদ্রোহের পরদিন এ ট্রেনিং সেন্টারে বিদ্রোহের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটককৃতদের আদালতে হাজির করার জন্য চট্টগ্রামে আনা হচ্ছে।"
আসলাম হোসেন বাদি হয়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরীর আদালতে ৫শ' বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
আদালত এদের মধ্যে ১০০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ওসি জানান, বাকি ১৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব তাদের হেফাজতে রেখেছে।
ফেনী: দাগনভুঁইয়া উপজেলা থেকে বুধবার গভীর রাতে ৬৪ বিডিআর সদস্যকে আটক করেছে পুলিশ।
উপজেলার জায়লস্করে ১৯ রাইফেলস ব্যটালিয়নের দপ্তর থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে দাগনভুঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ বড়
bdnews24