২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় সোয়েটার কারখানায় আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প নগরীতে একটি সোয়েটার কারখানায় বৃহস্পতিবার সকালে আগুন লেগেছে। দুপুর দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 07:42 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

নারায়নগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প নগরীতে একটি সোয়েটার কারখানায় বৃহস্পতিবার সকালে আগুন লেগেছে। দুপুর দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবনকান্তি সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিসিক শিল্প নগরীর দুই নম্বর গলিতে অবস্থিত রপ্তানীমুখী আলআমীন নামের ওই সোয়েটার কারখানার ছয় তলার গুদামে আগুন লাগে। আগুন বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। ঢাকা এবং নারায়ণগঞ্জের দমকল বাহিনীর দশটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোন ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। আগুন কিভাবে লেগেছে সে ব্যাপারে জানা যায়নি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/আরএ/জিএনএ/১৩৪৭ ঘ.