ভোলা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে শুক্রবার থেকে উৎপাদন শুরু হচ্ছে।
ভোলা সদরের খেয়াঘাট এলাকায় স্থাপিত এ বিদ্যুৎ কেন্দ্র থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
এর আগে গ্যাস সংযোগ দিয়ে ৫টি স্তরের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প ব্যবস্থাপক এটিএম নাদিরুজ্জামান জানান।
তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর সকল কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার থেকে লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হবে। কেন্দ্রটি চালু হলে ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সমস্যা অনেকটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহের মাধ্যমে ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেয় বিগত তত্ত্বাবধায়ক সরকার।
এ জন্য ভেনচার এনার্জি রিসোর্সেস লিমিটেডের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী ২০০৮ সালের ফেব্র"য়ারির মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল।
এ প্রকল্পের জন্য ২০০৮ সালে ভোলা সদরের খেয়াঘাট এলাকায় বাপেক্সের এক একর ৮৯ শতক জমি বরাদ্দ করা হয়। গ্যাস সরবরাহের জন্য শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে বিদু্যুৎ কেন্দ্র পর্যন্ত ৩৩ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইন বসানো হয়।
এ ব্যাপারে ভেনচার এনার্জির মার্কিন বিশেষজ্ঞ প্যাট্রিক গ্যাবল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্পটি এখন সম্পূর্ণ প্রস্তুত। তারপরও ছোটখাট কোনো ত্র"টি আছে কিনা তা আমরা পরীক্ষা করে দেখছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/১৯৩৯ঘ.
bdnews24