২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়ার কুলখানি বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কুলখানি বৃহস্পতিবার বাদ আসর হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 09:44 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কুলখানি বৃহস্পতিবার বাদ আসর হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে। কুলখানিতে আগতদের সুবিধার্থে যান চলাচলে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কুলখানিতে অংশ নেওয়ার জন্য যারা প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন তাদের শুধু শেরাটন মোড় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তা দিয়ে যেতে হবে। পুরুষ অতিথিরা বেইলি রোডের দিক দিয়ে এবং নারী অতিথিরা হেয়ার রোডের দিক দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবেন। কুলখানি শেষে সব অতিথিকে বেইলি রোড দিয়ে বের হতে হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব অতিথিকে হাতব্যাগ, ক্যামেরা, মোবাইল ফোন, ইলেকট্্রনিক সামগ্রি এবং ছাতা না আনার অনুরোধ জানানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই অনুষ্ঠানকে সামনে রেখে মিন্টু রোডে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আগতদের সংখ্যা বেশি হয়ে গেলে শেরাটন মোড় থেকে প্রধান বিচারপতির বাসার সামনের মোড় পর্যন্ত জন সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/এজে/জিএনএ/১৫৪৮ ঘ.