ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, সদ্যপ্রয়াত পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুতে বুধবার আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় তারা এ কথা বলেন।
বুধবার বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভা হয়।
সভায় কমবেশি সবাই অভিন্নকণ্ঠে বললেন, ওয়াজেদ মিয়া ক্ষমতার কাছাকাছি থাকলেও তিনি তার সুযোগ নেননি। নিজ যোগ্যতাতেই পরমাণু বিজ্ঞানী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেন, "ওয়াজেদ মিয়ার আচরণে বোঝা যেতো না যে তিনি জাতির জনকের জামাতা ছিলেন। এই সময় শেখ হাসিনার পাশে ওয়াজেদ মিয়ার মতো একজন লোকের প্রয়োজন ছিলো।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, "ওয়াজেদ মিয়া একজন নির্লোভ ও আদর্শবান মানুষ হিসাবে পরিচিত ছিলেন।"
রাজনীতিতে ওয়াজেদ মিয়ার অবদানের কথা তুলে ধরতে গিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য তোফায়েল আহমদ বলেন, "৬৯ এর আন্দোলনে তাকে আমরা সক্রিয়ভাবে পেয়েছি। তিনি বঙ্গবন্ধুর কাছ থেকে নির্দেশনা নিয়ে এসে আমাদের জানাতেন।"
ব্যক্তি ওয়াজেদ মিয়াকে তুলে ধরে তোফায়েল বলেন," ওয়াজেদ মিয়া তার বিশ্বাসের কথা অপকটে বলতেন। তার কোনো শত্র" ছিলো না।..তিনি ক্ষমতার কাছাকাছি ছিলেন। কিন্তু ক্ষমতা তাকে স্পর্শ করেনি। তিনি নিজ যোগ্যতাতেই এই জায়গায় এসেছিলেন।"
ওয়াজেদ মিয়াকে 'অমায়িক ব্যক্তি' হিসাবে আখ্যায়িত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তিনি আরো বলেন, "তিনি সারাক্ষণই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন।"
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ওয়াজেদ মিয়ার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ক্ষমতার কাছাকাছি থেকেও ক্ষমতার অপব্যবহার করেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম ওয়াজেদ মিয়ার শিক্ষক এবং স
bdnews24