২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সদরঘাটে নৌকা উল্টে এক ব্যক্তি নিখোঁজ

রাজধানীর সদরঘাটে মঙ্গলবার সন্ধ্যায় লঞ্চের ধাক্কায় নৌকা উল্টে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শরীফুল ইসলাম রাজেন্দ্রপুর সেনানিবাসে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর সদরঘাটে মঙ্গলবার সন্ধ্যায় লঞ্চের ধাক্কায় নৌকা উল্টে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শরীফুল ইসলাম রাজেন্দ্রপুর সেনানিবাসে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মঞ্জুর মোর্শেদ জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে সুরভী-৭ নামে একটি লঞ্চ পেছানোর সময় একটি ডিঙ্গি নৌকাকে ধাক্কা দিলে তা উল্টে যায়। নৌকায় শরীফুলের স্ত্রী সুমি বেগম, শ্বশুর মো. হানিফসহ সাত জন ছিলেন। সবাই তীরে উঠতে সক্ষম হলেও আড়াই ঘণ্টা ধরে খোঁজাখুজি করেও শরীফুলের কোনও খোঁজ পাওয়া যায়নি। সদরঘাটে সব লঞ্চ সরাসরি পন্টুনে না ভেড়ার কারণে ডিঙ্গিতে চড়ে লঞ্চে উঠতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩২০ঘ.