২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ঘণ্টা অন্ধকারে নিমজ্জিত গোড়ান, সিপাহীবাগ

প্রায় ১০ ঘণ্টা ধরে অন্ধকারে নিমজ্জিত রাজধানীর গোড়ান ও সিপাহীবাগ এলাকা। মঙ্গলবার দুপুর ২টা থেকে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাত পৌনে ১০টার দিকে একবার সরবরাহ চালু হলেও ১০ মিনিট পরই আবার বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, কিছুক্ষনের মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ১০ ঘণ্টা ধরে অন্ধকারে নিমজ্জিত রাজধানীর গোড়ান ও সিপাহীবাগ এলাকা। মঙ্গলবার দুপুর ২টা থেকে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাত পৌনে ১০টার দিকে একবার সরবরাহ চালু হলেও ১০ মিনিট পরই আবার বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, কিছুক্ষনের মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)'র নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তা শফিকুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে গোড়ান সাবস্টেশনের একটি সরবরাহ লাইনে (ক্যাবল) ত্র"টি দেখা দেয়। ক্যাবল রিপ্লেস করতে বেশ কিছুটা সময় লেগে যায়। রাত ৯টার পর ওই লাইনের লোড অন্য লাইনে শিফট করে সরবরাহ চালু করা সম্ভব হলেও মাত্র ১০ মিনিটের মাথায়ই লাইনটি ট্রিপ করে তার ছিড়ে যায়। এখন তার মেরামত চলছে। আরেক কর্মকর্তা অশোক রাত পৌনে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সিপাহীবাগ এলাকার তার ফল্ট করে। সেই লাইনের লোড রিয়াজবাগ মডেল কলেজ লাইনে শিফট করা হলে সেটিও ট্রিপ করে। এখন লাইন মেরামতের কাজ চলছে। দক্ষিণ গোড়ান বাগানবাড়ি এলাকার বাসিন্দা মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টা থেকে তার বাসায় বিদ্যুৎ সরবরাহ নেই। ফলে পানিও নেই। রিজার্ভ ট্যাংক থেকে বাড়িওয়ালা অল্প অল্প করে কিছু পানি ভাড়াটেদের মধ্যে ভাগাভাগি করে দিয়েছেন। গরম আর পানি সংকটে এলাকাবাসীর নাভিশ্বাস অবস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৫৫ঘ.