মহসীনুল করিম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম বন্ধের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ মহানগরকেন্দ্রিক সমবায় সমিতিগুলোর কার্যক্রম ও সার্বিক অবস্থা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সরকার।
এ ব্যাপারে পদক্ষেপ নিতে সমবায় অধিদপ্তরের নিবন্ধককে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রায় এক হাজার ৮০০ সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ ব্যাপারে সমবায় অধিদপ্তরের ভারপ্রাপ্ত নিবন্ধক পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কৌশল্যা রাণী বাগচী স
bdnews24