২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি জেলা পরিষদকে নার্স ট্রেনিং ইনস্টিটিউট হস্তান্তর

পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটির নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে এ প্রতিষ্ঠানটি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটির নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে এ প্রতিষ্ঠানটি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়। শান্তিচুক্তি অনুযায়ী ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত হস্তান্তর যোগ্য ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি হস্তান্তর করা হয়। মঙ্গলবারেরটি নিয়ে ২০টি প্রতিষ্ঠান হস্তান্তর করা হলো। বাকি চারটিও পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। প্রতিমন্ত্রী দীপংকার তালুকদারের উপস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে যুগ্ম-সচিব (হাসপাতাল ও নার্সিং) ডা. আব্দুল জলিল এ হস্ত