গাইবান্ধা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সুন্দরগঞ্জে সোমবার বজ্রপাতে মহিলাসহ দু'জন নিহত এবং দু'জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সন্দরগঞ্জ উপজেলার সুবর্ণদহ গ্রামের আবুল হোসেনের ছেলে আমজাদ আলী (২৮) ও তালুকবাজিত গ্রামের আকবর আলীর স্ত্রী মেহেনা বেগম (৪০)।
আহত তালুকবাজিত গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৫০) ও মইদুল মিয়ার স্ত্রী নুর বেগমকে (৩৫) সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামজীবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাকু মিয়া এবং সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্বারী ইছাহাক আলী জানান, সকাল ১১টার দিকে জমিতে ধান কাটার সময় আমজাদ এবং উঠানে সাংসারিক কাজ করার সময় মেহেনা বেগম বজ্রপাতে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.
bdnews24