২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের কথিত বিয়ের খবর নিয়ে নয়া দিগন্তের বিরুদ্ধে মামলা

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কথিত নতুন বিয়ে নিয়ে প্রতিবেদন প্রকাশের ঘটনায় দৈনিক নয়া দিগন্তের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। জাতীয় পার্টি নেতা শামীম আহমেদ রিজভী বাদি হয়ে সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কথিত নতুন বিয়ে নিয়ে প্রতিবেদন প্রকাশের ঘটনায় দৈনিক নয়া দিগন্তের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। জাতীয় পার্টি নেতা শামীম আহমেদ রিজভী বাদি হয়ে সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। গত রোববার দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় সাবেক রাষ্ট্রপতি এরশাদকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর শিরোনাম ছিলো 'নতুন স্ত্রী মিতাকে নিয়ে চাইনিজ পার্টি দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ'। শুনানি শেষে হাকিম কনিকা বিশ্বাস ১৫ জুলাইয়ের মধ্যে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২৩২৩ঘ.