২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহের ঘটনায় আরও ২০০ বিডিআর সদস্য গ্রেপ্তার

দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তর থেকে সোমবার ২০০ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় এদের গ্রেপ্তার করার পর জেলহাজতে পাঠানো হয়। এর মধ্যে দিনাজপুর সেক্টর ও দুটি ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ৫১ জন, কুড়িগ্রামে ৩৪, জয়পুরহাটে ২০, রংপুরে ৩৪, ঠাকুগাঁওয়ে ২৫, লালমনিরহাটে ১৫ ও পঞ্চগড়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তর থেকে সোমবার ২০০ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় এদের গ্রেপ্তার করার পর জেলহাজতে পাঠানো হয়। এর মধ্যে দিনাজপুর সেক্টর ও দুটি ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ৫১ জন, কুড়িগ্রামে ৩৪, জয়পুরহাটে ২০, রংপুরে ৩৪, ঠাকুগাঁওয়ে ২৫, লালমনিরহাটে ১৫ ও পঞ্চগড়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে জওয়ানদের বিদ্রোহ ও সেনা কর্র্মতা হত্যাকাণ্ডের পরদিন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। বাংলাদেশ রাইফেলস-বিডিআর'র পরিচালক (অপারেশন) কর্নেল জাহাঙ্গীর কবির তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার পর্যন্ত সারাদেশের নয়টি স্থানে মামলা হয়েছে। এসব মামলায় বৃহত্তর দিনাজপুর ও রংপুরে ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।" এর আগে রোববার বান্দরবানের বলীপাড়ার ১০ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ১০৮ বিডিআর সদস্যকে গ্রেপ্তার হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: দিনাজপুর: সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর সেক্টর সদর দপ্তর থেকে ১৪ জন, সদরের ২ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ১৭ জন এবং ফুলবাড়ী উপজেলায় ৪০ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, গত ২৬ ফেব্র"য়ারি সকাল সাড়ে ৯টার দিকে বিডিআর দিনাজপুর সেক্টর ও দুটি ব্যাটালিয়ন সদর দপ্তরের কিছু জওয়ান অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিদ্রোহ ও গুলি ছোড়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, দিনাজপুর সদর ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদী হয়ে মামলা করেছেন। র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আটক ৫১ বিডিআর সদস্যকে জেলা কারাগারে পাঠানো হয়। এদের গ্রেপ্তারের আগে সেনা সদস্যদের দিনাজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিতে দেখা গেছে। জয়পুরহাট: সদর থানা পুলিশ বিদ্রোহের ঘটনায় পলাতক বিডিআর সদস্যদের মধ্যে ২০জনকে গ্রেপ্তার করেছে। জয়পুরহাট পুলিশ সুপার একেএম মাসুদুল আলম জানান, মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের মাধ্যমে এদের জেলহাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে আছেন- হাবিলদার সিদ্দিকুর রহমান, নায়েক ওবায়দুল ইসলাম, ল্যান্স নায়েক আব্দুল করিম, সিপাহী ওহিদুল, বিপ্ল