২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ইউপিডিএফ'র সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলিতে দুজন নিহত

রাঙামাটি সদর উপজেলার কাতলছড়ি এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর একটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

রাঙামাটি, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটি সদর উপজেলার কাতলছড়ি এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর একটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফ'র দুই সদস্য নিহত হয়েছেন বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া রাঙামাটি সদর জোনের সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর জিল্লুর রহমান। তবে তাদের নাম জানাতে পারেনি। সোমবার মেজর জিল্লুর সাংবাদিকদের জানান, রাত ১টা থেকে ভোর পর্যন্ত ওই অভিযানে ইউপিডিএফ'র আস্তানা থেকে একটি এম-১৬ রাইফেল, দুটি দেশীয় এলজি (লাইটগান), ২৪৫ রাউন্ড রাইফেলের গুলি, একটি ম্যাগজিন, দুটি ওয়াকিটকি, চারটি গুলি খোসা, একটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম এবং সংগঠনটির কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়। এরা হলেন- সুমন চাকমা ওরফে রন্তু (২৯) ও বসন্ত কুমার চাকমা ওরফে আগমন (৩০)। তবে তাদের এখন পর্যন্ত পুলিশে হস্তান্তর করা হয়নি বলে সেনা কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪২ ঘ.