২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিনিধিদল নিয়ে জার্মানী সফরে গেছেন আইনমন্ত্রী

জার্মানীর মানবাধিকার কমিশন, বিচারিক ও সংসদ বিষয়ক কার্যক্রম পরিদর্শনে আইনমন্ত্রী শফিক আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার রাতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জার্মানীর মানবাধিকার কমিশন, বিচারিক ও সংসদ বিষয়ক কার্যক্রম পরিদর্শনে আইনমন্ত্রী শফিক আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার রাতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সাংসদ মোঃ নুরুল ইসলাম সুজন, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শহিদুল হক ও জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে মোহাম্মদ হোসেন। প্রতিনিধি দলটি জার্মানীর বিচারমন্ত্রীসহ সেদেশের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে। এছাড়াও তাদের হামবুর্গে অবস্থিত আন্তর্জাতিক সমুদ্র আদালত পরিদর্শনের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/